যে দশটি কারণে আপনি ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে বিয়ে করবেন-
১. আপনি যদি রেগুলার লাইফে ক্লান্ত হয়ে যান, আপনাকে John Donne য়ের 'Good Morrow'র মত ভালোবাসার কবিতা রিসাইট করে শুনাবে। তখন কিইই যে এএ ভালো লাগবে! তারা শুধু ইংরেজি নয়, বাংলা কবিতা- সাহিত্য-গান নিয়েও যথেষ্ট জ্ঞান ও আগ্রহ রাখে, আপনার মন খারাপ থাকলে আপনার মন ভালো করতে তাদের জুড়ি নেই।
২. বিভিন্ন গল্প, থিম, কাহিনী, ক্রিটিসিজম, থিওরি, লেখকের জীবন ইত্যাদি নানা বিষয় নিয়ে আলাপ আলোচনায় এরা বিশেষ পারদর্শী হয়, সো শ্বশুরবাড়িতে(মানে আপনার বাপের বাড়িতে)আলাপ জমাতে মোটেও বেগ পেতে হবে না তার।
৩. History of England, History of English Literature, History of American Literature য়ে যে পরিমাণ সাল-তারিখ আর তথ্য! এইগুলা তারা অনায়াসে মনে রাখে, সিউর থাকেন আপনার বার্থডে বা বিশেষ দিন এরা জীবনেও ভুলবে না।
৪. বন্ধের সময়গুলোতে cinema-movie-theatre দেখতে নিয়ে যাবে। কারণ তারা নিজেরাই drama, theatre, stage, character, plot etc এইগুলা নিয়ে পড়তে পড়তে এইগুলা কয়দিন পর পর না পেলে এদের মন আনচান করে।
৫. এরা উপরে উপরে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত গর্ভনরদের মত ভাব দেখালেও মন একদম নরম। মন গলানো একদম সহজ। ঝগড়া হলে 'ননাই' করে কয়েকটা কথা বলবেন শুধু, মিনিটে মন গলে যাবে।
৬. আপনার বাচ্চাদের bedtime story হিসেবে হাবিজাবি Mythology, World literatureয়ের গল্প টল্প শুনাবে ও ঘুম পাড়াবে। সেক্ষেত্রে আপনি নাক ডেকে আরামে ঘুমাতে পারবেন।
আর বাচ্চাকাচ্চাকে ইংরেজি মাস্টারের কাছে পড়তে পাঠাতে হবে না। লাভের উপর উল্টা লাভ! টাকা পয়সাও বেঁচে যাবে!
আর বাচ্চাকাচ্চাকে ইংরেজি মাস্টারের কাছে পড়তে পাঠাতে হবে না। লাভের উপর উল্টা লাভ! টাকা পয়সাও বেঁচে যাবে!
৭. Romantic Ageয়ের কবিতা পড়তে পড়তে কখন যে এরা নিজেরাই রোমেন্টিক হয়ে যায়! সেটা আপনি কেবল তাদের সাথে সংসার করলেই বুঝতে পারবেন।
জমাই /বউ একটু রোমেন্টিক হোক, এটা কে না চায়! একমাত্র ইংরেজির শিক্ষার্থীকেই গ্যারেন্টিডভাবে রোমেন্টিক পাবেন...
জমাই /বউ একটু রোমেন্টিক হোক, এটা কে না চায়! একমাত্র ইংরেজির শিক্ষার্থীকেই গ্যারেন্টিডভাবে রোমেন্টিক পাবেন...
৮. আপনি যদি নান্দনিক মনের মানুষ হন তাহলে লিভিংরুমে একটা ছোটখাটো নয়, বরং মাঝারি আকারের লাইব্রেরি তৈরি করে ফেলতে পারবেন আপনার জামাই/বউয়ের সব সাহিত্যের বই দিয়ে। আর আপনি বইখোর হলে তো কথাই নাই!
৯. Materialistic জীবনের চেয়ে naturalistic জীবন পছন্দ করে এরা। এদের মাথায় কয়দিন পর পর Wordsworthয়ের পোকা উঠে স্বাভাবিকভাবেই। প্রকৃতি না দেখলে পেটের ভাত হজম হয় না তখন। যেভাবেই হোক প্রকৃতি দেখতে ট্যুর সে দিবেই! তাই বলা যায় ঘুরাঘুরির ব্যাপারে নির্ভার থাকতে পারবেন।
১০. Psycholinguisticsয়ের ব্যাপারগুলা জানা থাকার কারণে আপনার চেহারা, চোখ বা ভাব দেখে সহজে মনের ভাব বুঝে নিবে। তখন "চোখ যে মনের কথা বলে" এই গানটার যথার্থতা খুঁজে পাবেন।
তারা এত ধরণের জীবন-ধারণা পড়ে আসে, একেকটা বই মানেই একেকটা ভিন্ন জীবনে এক পাক ঘুরে আসা। তারা যেহেতু এই ভ্রমণটা করে, তাই তারা জানে কিভাবে জীবনটাকে দেখতে হয়। তাদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে না ঠকার সম্ভাবনাই বেশি। [তবে সত্যিকার সাহিত্যমনা 'ইংরেজি' বিভাগের শিক্ষার্থীর জন্য উপরের সব পয়েন্ট প্রযোজ্য।] সর্বোপরি, আশা করা যায়, জীবনের রঙ্গমঞ্চে সুন্দরভাবে নাটক করতে করতে পুরা জীবন কাটায় দিতে পারবেন। 😉
বি.দ্র: কেউ বিভ্রান্ত হবেন না।😂😂😂
©Nabiha

No comments