অবসর সময় যেভাবে কাজে লাগাবেন ।
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক সময় অর্ডারের জন্য ঘুমানো যায়না, আবার মাঝে মাঝে এমন হয় যে কোনো অর্ডার এই থাকেনা। এমন অবসর সময় কিভাবে কাজে লাগাবেন কিংবা যারা নতুন আছেন তারা কাজ না পেলে কিভাবে নিজের স্কিল আরো ডেভেলপ করবেন, তা নিয়েই এই পোস্ট।
.
আমরা অনেকে জানি, কেউ অর্ডার নেই টাইপ্স পোস্ট করলে কেউ না কেউ সেখানে অবস্যই একটি কমেন্ট করবে তা হলো "স্কিল ডেভেলপ করেন"। এই পোস্টে মূলত এই বিষয়সহ আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।
ফাইভারে অর্ডার কম থাকলে কিংবা না পেলে নিজের অবসর সময় কিভাবে কাজে লাগানো যাই, সেই নিয়ে আজকে কিছু সাজেশন দেয়ার চেষ্টা করলাম। 😊
.

১) ইউটিউব! আপনার অবসর সময় ইউটিউবে নিজের স্কিল রিলেটেড ভিডিও দেখা এবং চর্চা করার মধ্যে দিন, ইউটিউবের সঠিক ব্যবহার কতটা উপকার করতে পারে তা বলে বোঝানো সম্ভব নয়। তাই নিয়মিত নিজের স্কীলড রিলেটেড ভিডিও দেখে স্কিল ডেভেলপ করুন।
তবে খেয়াল রাখবেন কাজের সময় ডান পাশের কোনো এন্টারটেইনমেন্ট রিলেটেড অর্থাৎ সময় নষ্ট করবে এমন ভিডিওগুলো যেন আপনাকে আকৃষ্ট না করে, নাহলে আপনার সব গুরুত্বপূর্ণ সময় কখন ফুরফুরফুর করে চলে যাবে বুঝতেও পারবেন না।
.
২) গুগল! আপনি যে সেক্টরে কাজ করেন, তা নিয়ে নিয়মিত রিসার্চ করুন, বিভিন্ন আর্টিকেল পড়ুন, ভিডিও দেখুন, সেসব সেক্টরে সফল যারা আছেন তাদের ফলো করুন, এবং অবস্যই গুগলের সৎ ব্যবহার করুন।
.
৩) পোর্টফোলিও! আমরা অনেকেই এই বিষয়টি উপেক্ষা করি, কিন্তু ক্যারিয়ার এর জন্য এটি খুবেই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সম্ভব হলে সময় নিয়ে, সবাই চেষ্টা করবেন - নিজেদের জন্য একটি সুন্দর এবং প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করার।
.
৪) নিজের স্কিল সব সময় ডেভেলপ করার চেষ্টা করুন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, তবে নিউ ট্রেন্ড নিয়ে রিসার্চ করুন। অর্থাৎ যার যার সেক্টর নিয়ে সর্বদা রিসার্চ করুন, আপনাদের সেক্টরে যারা সফল তাদের দেখুন, সবসমই নিজেকে আপডেটেড রাখবেন, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন।
আপনি কাজ না পাওয়ার দুঃখে বসে আছেন, অন্যদিকে আপনার কম্পেটিটর'রা কি নতুন কাজ শিখে ফেলছে? তাদের সাথে টিকে থাকতে পারবেন তো? মার্কেটপ্লেসে দিন দিন কম্পেটিশন বেড়ে যাচ্ছে, সামনে আরো বেড়ে যাবে, সব সময় চেষ্টা করবেন নতুন কিছু শিখতে, যা শিখেছেন কেবল তা নিয়ে বসে থাকবেন না।
.
৫) নিজের মনযোগ কাজ শিখার মধ্যে দিবেন, টাকা কামানোর মধ্যে নয়। তাই কোনো ধরণের "শর্টকাট" থেকে বিরত থাকুন। সব সময় চেষ্টা চালিয়ে যাবেন, পরিশ্রম কখনো বিফলে যায়না।
.
৬) আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কেবল ফাইভার কিংবা নির্ধিষ্ট কোনো মার্কেটপ্লেস নিয়েই পরে থাকি, কিন্তু এটি ছাড়াও যে আরো কত মার্কেটপ্লেস রয়েছে, তা নিয়ে খুব কম মানুষেই জানার চেষ্টা করি। অনেক আগের কথা বলি, আমি ভাবলাম "ফাইভারে সময় ভালো যাচ্ছে, কিন্তু কখন একাউন্ট ডিসএবল করে দেয় তার কোনো ভরসা নেই, তাই কেননা নতুন কিছু মার্কেটপ্লেসেও কাজ শুরু করি?"
শুরু করে দিলাম ফ্রীলান্সার.কম নিয়ে, সেখানে কন্টেস্টে পার্টিসিপেট করা! এবং প্রথম সপ্তাহের মধ্যেই ৩টি কনটেস্ট জিতেছিলাম, এছাড়াও আরো মার্কেটপ্লেসে জয়েন হয়েছিলাম, কিন্তু আমি যদি শুধু ফাইভার নিয়েই থাকতাম যেমনটা আগে ছিলাম, তখন এই নতুন পথের দেখা পেতামনা। তাই, একটা জায়গায় কাজ পাচ্ছেন না বলে হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান এবং অন্যান্য উপায় অবলম্বন করে দেখুন।
.
৭) আরেকটা ঘটনা বলি, অনেক আগে একদিন নিজের সেক্টরে মার্কেটপ্লেস যেসব আছে, তা নিয়ে রিসার্চ করলাম, এর মধ্যে কিছু কিছু মার্কেটপ্লেস পেয়েছিলাম যেসবের নাম পর্যন্ত কখনো শুনিনাই।
এমনি এক মার্কেটপ্লেসে ভিসিট করলাম, ওয়েবসাইট দেখতে খুব বাজে লাগতেছিলো আমার কাছে, তারপরও দেখলাম সেখানে কি কি হয়, দেখতে দেখতে কয়েকজন ফ্রীলান্সারদের আইডিও দেখলাম, তার মধ্যে আমাদের দেশের একজন ফ্রীল্যান্সারের আইডিও দেখেছিলাম, এবং তার টোটাল আর্নিংস দেখে আমি "শিহরিত"! 😅
সেদিন ভালো করেই বুঝলাম যে, কেবল বড় মার্কেটপ্লেসগুলো নিয়ে বসে না থেকে - তার সাথে রিসার্চ করে করে ছোট মার্কেটপ্লেস গুলোতেও আমাদের চেষ্টা করা উচিত।
তবে একটি কথা, যেকোনো মার্কেটপ্লেসে জয়েন হওয়ার আগে অবস্যই আপনি যে স্কীলড, তা নিশ্চিত করার পরেই শুরু করবেন, স্কীলড না হয়ে খুশির ঠেলায় এক্কেবারে সব মার্কেটপ্লেসে জয়েন করলেও বিশেষ কোনো লাভ পাবেননা।
.
৮) শেষ একটি কথা, একটিভ ইনকাম নিয়ে ভালো করছেন/করবেন হলেও পাশাপাশি প্যাসিভ ইনকাম নিয়েও চেষ্টা করুন, কথায় আছে
"If you don't find a way to make money while you sleep, you will work until you die"
______________________________
.
কখনো হার মানবেন না, সব সময় চেষ্টা চালিয়ে যাবেন, পরিশ্রম কখনো বিফলে যায়না।
সফলতা আসবেই।
No comments